চুল পড়া কমাতে উপকারী ৬ তেল
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৩৩ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৪৪
কমবেশি সবাই চুল পড়া সমস্যায় ভোগেন। বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে। চুল পড়া কমাতে নিয়মিত কয়েক ধরনের তেল ব্যবহার করতে পারেন। এসব তেল চুল পড়া কমাতে বেশ উপকারী। যেমন-
নারকেল তেল : নিয়মিত নারকেল তেল ব্যবহারে চুলের গোড়া শক্ত হয়। সেই সঙ্গে চুল ভেঙে যাওয়া আটকায়। এর ফলে চুল লম্বা হয়।
রোজমেরি অয়েল : রোজমেরি অয়েল মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। এর ফলে চুলের গোড়া মজবুত হয়। সেই সঙ্গে চুল পড়া কমাতে সাহায্য করে।
আমলকীর তেল : আমলকীর তেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে মজবুত করে তোলে।
ক্যাস্টর অয়েল : ক্যাস্টর অয়েলে থাকা সক্রিয় যৌগ রিসিনোলিক অ্যাসিক চুল পড়া কমাতে খুবই কার্যকর। এটি চুলের স্বাস্থ্য ঠিক রাখতে ভূমিকা রাখে। সূত্র: এশিয়াননেটনিউজ
- বিষয় :
- চুলের যত্ন
- তেল