যেভাবে এলাচ খেলে ওজন কমবে
ছবি: সংগৃহীত
শৈলী ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:০৩ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:০৪
খাবার খাওয়ার সময় মুখে এলাচ পড়লেই মেজাজ বিগড়ে যায়। অথচ রান্নাঘরের এই মসলা আপনার ওজন ও মেদ কমাতে সহায়ক হতে পারে। কারণ এলাচ হলো মেলাটোনিনের একটি ভালো উৎস। এই হরমোন শুধু ঘুমের জন্য সহায়ক, তা নয়। এটি বিপাক হার বাড়ায় এবং হজমশক্তিও উন্নত করে। মূলত মেদ ঝরানোর প্রক্রিয়াকে তরান্বিত করে এই মেলাটোনিন। আসলে ঘুমের মান ঠিক থাকলে পেটের গণ্ডগোলও কমে এবং ওজনও নিয়ন্ত্রণে থাকে। তাছাড়া গ্যাস-বদহজমের সমস্যাও নিয়ন্ত্রণ করে এলাচ।
কীভাবে এলাচ খেলে ওজন কমবে?
ওজন কমাতে খাবার রান্নায় শুধু এলাচ দিলে চলবে না। মেদ গলাতে এলাচ পানি পান করার কথা বলা হয়েছে 'এই সময়'-এর একটি প্রতিবেদনে। ৭-৮টি এলাচ দানা দু’গ্লাস পানিতে মিশিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নিন। এই পানীয় ছেঁকে নিয়ে পান করুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে এই পানীয় পান করুন। আর ফোটানো এলাচের দানা পুনরায় রান্নায় ব্যবহার করা যায়।
এলাচ পানি পানে আরও কী কী উপকার পাওয়া যায়?
১. এলাচের পানি পানে গ্যাস-অম্বলের সমস্যা কমে। ভারী খাবার খাওয়ার পরেও এই পানীয় পান করতে পারেন।
২. এলাচ রক্তে সঞ্চালন বাড়াতে সাহায্য করে। এই পানীয় খেলে রক্ত জমাট বাঁধার সমস্যা কিছুটা কমতে পারে।
৩. উচ্চ রক্তচাপে ভুগলেও এই পানীয় পান করতে পারেন। এলাচের পানি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
৪. ত্বকের জন্যও উপকারী এলাচের পানি। এই পানীয় অ্যান্টি-এজিং উপাদান হিসেবে কাজ করে। ত্বককে টান টান রাখে এবং বলিরেখা প্রতিরোধ করে।
৫. এলাচের পানীয় পানে ওরাল হেলথও ভালো থাকে। দাঁতের গোড়া বা মাড়ির সংক্রমণ প্রতিরোধ করে এ পানীয়।
- বিষয় :
- এলাচ