ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

খাবারের স্বাদ বাড়ায় রান্নার ৩ কৌশল

খাবারের স্বাদ বাড়ায় রান্নার ৩ কৌশল
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৪০

রান্না হলো এক ধরনের শিল্প। কখনও রান্না খুব ভালো হয়। আবার কখনও কখনও রান্নায় একটু বেশি লবণ, কখনও বা ঝাল বেশি হতেই পারে। সব সময়ে রান্না একদম নিখুঁত হয়ও না। আবার সবাই যে রান্নায় খুব দক্ষ- এমনটাও না। তবে রান্নায় মসলা আর মনোযোগ যদি ঠিকঠাক মতো দেওয়া হয় তাহলে রান্না ভালো হবেই। কারণ অনেক সময় তাড়াহুড়ার কারণে রান্নার স্বাদ নষ্ট হয়। রান্নার সময় কিছু কৌশল অনুসরণ করলে সাধারণ স্বাদের খাবারও হয়ে উঠবে অসাধারণ। যেমন-

সঠিক ও ভালো মানের মসলা
রান্নার যে যে মসলা দরকার, সেগুলো ব্যবহার করুন। রান্নায় মসলার পরিমাণ যাতে ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখুন। অনেকেই মনে করে, বেশি মসলা দিলেই খাবারের স্বাদ বাড়বে। এটা ঠিক নয়। পরিমাণের চেয়ে মসলার গুণগত মান যেন ঠিক থাকে সেটা খেয়াল রাখুন। যদি মসলায় ভেজাল থাকে, তা হলে কোনও ভাবেই খাবারে স্বাদ আসবে না।

ম্যারিনেশন করুন সঠিক ভাবে
হাতে যদি সময় কম থাকে, তা হলে রান্নার আগে মাছ-মাংস ম্যারিনেট করে রাখুন। এতে রান্না তাড়াতাড়ি হয়ে যায়। ম্যারিনেশনের সময়ে যেন এক ফোঁটা পানিও না থাকে সেদিকে লক্ষ্য রাখুন। দই ও পানি ঝরিয়ে ব্যবহার করুন।

কষানোর জন্য পর্যাপ্ত সময় দিন
খাবারে স্বাদ আনতে চাইলে রান্নার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। যত বেশি কষাবেন রান্না তত ভালো হবে। সময় কম থাকলে এমন কিছু রান্না করুন যাতে সময় কম লাগে।  

আরও পড়ুন

×