কখন শরীরচর্চা করলে ভালো ফল পাবেন?
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯ | ২৩:৩৫ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯ | ০০:১২
সুস্থ থাকার জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই। মেদ কমাতে কিংবা সুস্থ থাকতে প্রতিদিন শরীরচর্চা করছেন কিন্তু জানেন কি, কখন শরীরচর্চা করলে লাভ বেশি?
বেশিরভাগ মানুষই ঘুম থেকে ওঠার পর সকাল বেলাকে ব্যায়ামের উপযুক্ত বলে মনে করেন।
কারও যদি সকালে দেরিতে ওঠার অভ্যাস থেকে থাকে? তখন কখন ব্যায়াম করবেন? কিংবা যদি মর্নিং ডিউটিতে পৌঁছে যেতে হয় কর্মস্থলে, তা হলে কি ব্যায়াম করতে হবে না?
মোটেও তেমনটা নয়।
‘জার্নাল অব ফিজিওলজি’তে প্রকাশিত এক গবেষণাপত্র থেকে জানা গিয়েছে, বেলা ১–৪টার মধ্যে ব্যায়াম করলে ভালোভাবে ব্যায়াম করা যায়। এ সময় শরীর গরম থাকে, পেশি নমনীয় থাকে, হার্টরেট–রক্তচাপও নিয়ন্ত্রণে রাখা যায় এমনটা বলা হয়েছে গবেষণায়। এ সময় ব্যায়াম করলে ক্যালোরি খরচ বেশি হয় বিশেষত, ওজন নিয়ে ব্যায়াম করলে বেশি টেস্টোস্টেরন তৈরি হয়— পেশির বৃদ্ধি ও শক্তি বাড়ানোর জন্য যার বিশেষ প্রয়োজন।
কিন্তু অনেকেই দুপুর বা বিকেলেও শরীরচর্চা করার সময় পান না। তা হলে সন্ধ্যা ৭–১০টার মধ্যে? যদি রাতে ঘুম না আসে? তাহলে রাতে শরীরচর্চা করতে পারেন। তবে রাতে হালকা ব্যায়াম করতে হবে।
ওজন কমাতে চাইলে সকালে খালি পেটে শরীরচর্চা করা ভাল। পেশি গঠন করতে চাইলে দুপুরে বা বিকেলে। রাতে শরীরচর্চা করলে ভালো ঘুম হয়। সূত্র: আনন্দবাজার
