শীতকালে সুস্থ থাকতে যেসব খাবার খাবেন
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ | ০১:০১ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ | ০৩:৪৪
শীতের প্রকোপে এর মধ্যে প্রকৃতিতে বেশ পরিবর্তন দেখা যাচ্ছে। শীত থেকে বাঁচতে অনেকে এখন শীতের কাপড় পরে শরীর গরম রাখার চেষ্টা করছেন। শীতকালে শুধু কাপড় নয়, খাবার খেয়েও শরীরকে গরম ও সুস্থ রাখতে পারেন। শীতকালে বিশেষজ্ঞরা যেসব খাবার খেতে পরামর্শ দিয়েছেন-
আপেল
আপেলে বিদ্যমান ফাইবার দেহের উষ্ণতা ধরে রাখতে সাহায্য করে। এ ছাড়া আপেলে রয়েছে প্রচুর পরিমাণ পানি, যা শীতকালে শরীরকে হাইড্রেট রাখে।
মধু
মধু মিষ্টিজাতীয় খাবার হলেও বাড়তি ক্যালরি নেই। এটি শীতকালে শরীরকে গরম রাখে।
স্যুপ
শীতকালে বাজারে প্রচুর সবজি পাওয়া যায়। এ সময় সবজির স্যুপ খেলে শরীর সুস্থ থাকে।
মিষ্টি আলু
ফাইবার, ক্যালসিয়াম, পটাসিয়ামসহ বিভিন্ন উপাদানে ভরপুর মিষ্টি আলুকে বলা হয় সুপারফুড। এটি রোগ দূর করে, একই সঙ্গে শরীর গরম রাখে।
মরিচ
মরিচে বিদ্যমান ভিটামিন সি সর্দি ও কাশি দূর করে। এছাড়া ত্বক ও চুল ভালো রাখে।
আদা
শীতকালে শরীর সুস্থ রাখতে আদা সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখে। সর্দি ও কাশি হলে কাঁচা আদা কুচি করে খেলে উপকার পাওয়া যায়। চা দিয়ে কিংবা অন্যান্য খাবারও আদা দিয়ে খেতে পারেন।
বাদাম
বাজারে বিভিন্ন ধরনের বাদাম পাওয়া যায়। বাদামে প্রচুর পরিমাণে ফাইবার ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। যা শীতকালে শরীর গরম রাখে।
দারুচিনি
দারুচিনি শরীর সুস্থ রাখার পাশাপাশি খাবারের স্বাদ বৃদ্ধি করে।
রসুন
শীতকালে যাদের গলাব্যথা হয়, তারা রসুন খেলে উপকার পাবেন। দিনে দুই-তিন কোয়া রসুন স্বাস্থ্যের জন্য উপকারী।
ডিম
ডিমে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন। শীতকালে ডিম খেলে শরীর গরম থাকে।
সামুদ্রিক মাছ
এটি আমিষের চাহিদা পূরণের পাশাপাশি শীতকালে ত্বক ও চুল ভালো রাখে। শরীর গরম রাখতে সামুদ্রিক মাছের জুড়ি নেই।
দুধ
শীতকালে সাধারণত চুল রুক্ষ হয়ে যায় এবং ত্বকের উজ্জ্বলতা কমে যায়। নিয়মিত দুধ খেলে শীতকালে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। দুধে প্রায় সব ধরনের পুষ্টি উপাদান রয়েছে। সূত্র: এনডিটিভি
- বিষয় :
- আদা
- মিষ্টি আলু
- স্যুপ
- মধু
- ডিম
