প্রাকৃতিকভাবে চুল সোজা করবেন যেভাবে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ | ০৫:৪৬
অনেকেই কোঁকড়া চুল সোজা করতে বাজারে পাওয়া ইলেকট্রিক হেয়ার স্ট্রেইটনার ব্যবহার করেন। অনেকে আবার পার্লারে গিয়ে চুল আয়রন করেন। কিন্তু ঘন ঘন চুল আয়রন করলে চুল রুক্ষ হয়ে যায়, চুলের স্বাস্থ্য নষ্ট হয়। চুল সোজা করতে ঘরোযা কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন-
১. চুলে নিয়মিত তেল ম্যাসাজ করুন। তবে সোজা ও স্বাস্থ্যকর চুল পাওয়ার জন্য চুলে হালকা গরম তেল ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমন্ড অয়েল, নারকেলের তেল ব্যবহার করতে পারেন।
২. নারকেলের দুধ ব্যবহারে কয়েক সপ্তাহের মধ্যে চুল সোজা হতে পারে। এতে থাকা ঘন ময়শ্চারাইজার চুলের উজ্জ্বলতা বাড়ায়। এছাড়া এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিভাইরাল উপাদান যেকোন ধরনের সংক্রমণ থেকে চুলের গোড়া রক্ষা করে।
৩. চুল সোজা ও উজ্জ্বল করতে ডিমের তুলনা নেই। এছাড়া অভিল অয়েলও চুলের আর্দ্রতা বজায়। এ দুটি শক্তিশালী উপাদান এক সঙ্গে ব্যবহার করলে চুল প্রাকৃতিকভাবেই সোজা হয়।
৪. মুলতানি মাটি ব্যবহার করে চুল সোজা করতে পারেন।
৫. অ্যালোভেরায় থাকা নানা উপাদান চুলের বৃদ্ধি ঘটায়, চুলের স্বাস্থ্য ভালো রাখে। চুল সোজা রাখতেও অ্যালোভেরার জুড়ি নেই।
৬. কাঁচা দুধ চুলের স্বাস্থ্য সুরক্ষা করে । এতে থাকা প্রোটিন চুল সোজা করতে ভূমিকা রাখে।
৭. চুল সোজা করতে অ্যাপেল সিডার ভিনেগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৮. চুল সোজা করার আরেকটি সহজ পদ্ধতি হচ্ছে ক্যাস্টর অয়েল ব্যবহার। এটি ব্যবহারে চুলে দীর্ঘক্ষণ আর্দ্রতা বজায় থাকে। সেই সঙ্গে চুল সোজা এবং ঝরঝরেও দেখায়। সূত্র : হেলদিবিল্ডার্জড
