নিরামিষভোজীর সংখ্যা বাড়ছে কেন?
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০ | ০০:৪৭ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২০ | ০৩:০৯
নিরামিষভোজীর খাদ্য তালিকায় কোনো প্রকার প্রাণীর মাংস, মাছ। দুনিয়া জুড়েই লাফিয়ে-লাফিয়ে বাড়ছে নিরামিষভোজীর সংখ্যা। কেবল যুক্তরাষ্ট্রেই গত তিন বছরে নিরামিষভোজীর বিস্তার হয়েছে ৬০০ গুণ বেশি।
নিরামিষভোজী বা ভেগান সোসাইটির তথ্য মতে, এক দশকে যুক্তরাজ্যে নিরামিষভোজীর বিস্তার হয়েছে ৪০০ গুণ। নারীদের মধ্যে নিরামিষাশী হয়ে ওঠার হার তুলনামূলক বেশি।
এছাড়া ব্রিটেনের সাড়ে তিন লাখের বেশি মানুষ নিজেকে 'নিরামিষ জীবনধারা'র মানুষ বলে দাবি করেন, অর্থাৎ যারা পোশাক এবং প্রসাধন সামগ্রীর ক্ষেত্রেও অপ্রাণীজ উপাদান থেকে তৈরি পণ্য ব্যবহার করেন।
এ কারণে যুক্তরাজ্যের সুপারমার্কেট চেইনগুলো নিরামিষাশীদের জন্য আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জিনিসপত্র রাখে এখন। ২০১৮ সালে সুপারশপ ওয়েইটরোজ নিজেদের ১৩০টি দোকানে আলাদা ভেগান শাখা খোলে।
শুধু সাধারণ মানুষই নন, আরিয়ানা গ্রান্ডে, মাইলি সাইরাস এবং এলেন ডি জেনেরাসের মত বড় তারকা কেউই প্রাণীজ উৎস থেকে আসা খাবার খান না।
উদ্ভিজ্জ খাবারের জনপ্রিয়তা বৃদ্ধির পেছনে স্বাস্থ্য বিবেচনাই প্রধান ভূমিকা রেখেছে, এরপর রয়েছে পরিবেশ সচেতনতা।
যুক্তরাজ্যে এক জরিপে দেখা যায়, প্রায় ৪৯ ভাগ মানুষ তাদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে খাদ্য তালিকায় মাংস না রাখার পক্ষে মত দিয়েছেন। কারণ গরুর মাংস ও প্রক্রিয়াজাতকৃত মাংস খেলে অন্ত্রের ক্যান্সারের ঝুঁকি বাড়ে বলে সাম্প্রতিক অনেক গবেষণাতেই তথ্য উঠে এসেছে। সূত্র: বিবিসি
- বিষয় :
- নিরামিষাশী
- ভেগান
