কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়ে যেসব অভ্যাসে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ০০:০৬
অনেকেরই কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে। সাধারণত অপরিকল্পিত খাদ্য তালিকা, অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে এ সমস্যা দেখা দেয়। অনেকের আবার বংশগত কারণেও এটা হতে পারে। সময় মতো এ সমস্যার চিকিৎসা না করালে কোলন ক্যান্সারের আশঙ্কা বহুগুণ বেড়ে যেতে পারে।
দৈনন্দিন জীবনে কিছু কিছু অভ্যাস কোষ্ঠকাঠিন্যর সমস্যা বাড়িয়ে দেয়। যেমন-
১. দীর্ঘদিন ধরে পর্যাপ্ত পরিমাণ পানি না খেলে।
২. ফাইবার জাতীয় খাবার, শাকসবজি বা ফলমূল কম খেলে।
৩. দুগ্ধজাতীয় খাবার যেমন- পনির, ছানা ইত্যাদি অতিরিক্ত পরিমাণে খেলে।
৪. হাঁটা-চলা, শরীরচর্চা বা একদমই পরিশ্রম না করলে।
৫. কোনও অসুস্থতার কারণে দীর্ঘদিন বিছানায় শুয়ে থাকলে।
৬. অত্যাধিক দুশ্চিন্তা বা অবসাদের থাকলে।
৭. ডায়াবেটিস হলে।
এ ছাড়াও অনেক সময় বিভিন্ন ধরনের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থেকেও কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাছাড়া স্নায়ু বা হরমোনের সমস্যা, দীর্ঘমেয়াদি কিডনির বা থাইরয়েডের সমস্যা থাকলে কোষ্ঠকাঠিন্যের দেখা দিতে পারে।
কোষ্ঠকাঠিন্য দূর করতে ওষুধ ছাড়াও ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন- মধু, লেবুর রস, আঙ্গুরের রস, পালং শাক ইত্যাদি খাবার হজম শক্তি বৃদ্ধি করার পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করতে সাহায্য করে। সূত্র : জি নিউজ
