বিশ্বকাপ ফাইনাল উদযাপন
শাহ্ সিমেন্টের উদ্যোগে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয়
সঞ্জয় দেব
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ১৭:২২ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ | ১৭:২৬
বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসকে আরও প্রাণবন্ত করে তুলতে শাহ্ সিমেন্ট আয়োজন করেছে ফ্যান ফেস্ট ২.০ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আকর্ষণ হিসেবে লাইভ পারফর্ম করবেন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক সঞ্জয় দেব
আজ বনানী কামাল আতাতুর্ক পার্ক (বনানী পূজা মাঠ)-এ অনুষ্ঠিত হবে ফ্যান ফেস্ট ২.০, পাওয়ার্ড বাই শাহ্ সিমেন্ট। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ফুটবলপ্রেমীদের জন্য থাকছে সংগীত, বিনোদন এবং বড় পর্দায় ফিফা বিশ্বকাপ ফাইনালের সরাসরি সম্প্রচার।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে শাহ্ সিমেন্টের আয়োজনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী সঞ্জয় মঞ্চে উঠবেন রাত সাড়ে ১১ টায়। তাঁর লাইভ পারফরম্যান্স চলবে বিশ্বকাপ ফাইনালের কিক-অফ পর্যন্ত। আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে বাংলাদেশের সংগীতকে বিশ্বমঞ্চে তুলে ধরা সানজয় তাঁর ব্যতিক্রমধর্মী পরিবেশনার মাধ্যমে এই বিশেষ আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলবেন।

শাহ্ সিমেন্টের এই উদ্যোগ বিশ্বমানের বিনোদনমূলক অভিজ্ঞতা তৈরির ধারাবাহিক প্রচেষ্টারই অংশ। ফুটবলের বৈশ্বিক উন্মাদনা ও সংগীতকে এক মঞ্চে এনে দর্শকদের জন্য একটি স্মরণীয় সন্ধ্যা উপহার দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।
সানজয়ের লাইভ পারফরম্যান্সের পাশাপাশি ফ্যান ফেস্ট ২.০-এ থাকছে বিভিন্ন ফ্যান এনগেজমেন্ট কার্যক্রম, আকর্ষণীয় গিভঅ্যাওয়ে, ফুড স্টল এবং বড় পর্দায় ফিফা বিশ্বকাপ ফাইনালের সরাসরি সম্প্রচার। সব মিলিয়ে ফ্যান ফেস্ট ২.০, পাওয়ার্ড বাই শাহ্ সিমেন্ট, হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ বিশ্বকাপ ফাইনাল স্ক্রিনিং আয়োজন।
শাহ্ সিমেন্ট সকল ফুটবলপ্রেমীকে আগামী ১৯ জুলাই বনানী কামাল আতাতুর্ক পার্ক (বনানী পূজা মাঠ)-এ উপস্থিত থেকে ফুটবল ও সংগীতের এই মিলিত উৎসবের অংশ হওয়ার আমন্ত্রণ জানিয়েছে।
- বিষয় :
- সঞ্জয় দেব