ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সাত দলীয় নতুন জোটের আত্মপ্রকাশ, নাম ‘গণতন্ত্র মঞ্চ’

সাত দলীয় নতুন জোটের আত্মপ্রকাশ, নাম ‘গণতন্ত্র মঞ্চ’
×

জোটের আত্মপ্রকাশ উপলক্ষে সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে ‘গণতন্ত্র মঞ্চ’- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২২ | ০১:২৩ | আপডেট: ০৮ আগস্ট ২০২২ | ০৫:৫২

সাত দলীয় নতুন রাজনৈতিক জোট ‘গণতন্ত্র মঞ্চ’ আত্মপ্রকাশ করেছে। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আসম আব্দুর রব এ জোটের ঘোষণা দেন।

দল সাতটি হল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।

আসম রব জানান, এই সাত দল নিয়ে নতুন এই জোট গঠন করা হয়েছে।

নতুন জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জেএসডি সভাপতি বলেন, ষড়যন্ত্র নয়, সরাসরি ঘোষণা করে সরকারবিরোধী আন্দোলন করবে গণতন্ত্র মঞ্চ। সরকারবিরোধী লড়াইয়ের বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এই সংগ্রামে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের রূপরেখা তুলে ধরেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। পাশাপাশি আগামী ১১ আগস্ট গণতন্ত্র মঞ্চের হয়ে রাজপথে জোটের প্রথম কর্মসূচি ঘোষণা দেন তিনি।

জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্যদের মধ্যে গণঅধিকার পরিষদের ড. রেজা কিবরিয়া, নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×