ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ

খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০ | ১০:১৭ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২০ | ১২:২৫

বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন ছোট ভাই শামীম ইস্কান্দারসহ স্বজনরা। শুক্রবার বিকেল ৩টায় তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে খালেদা জিয়ার কেবিনে যান। সোয়া এক ঘণ্টা সেখানে অবস্থান করেন তারা। বেরিয়ে যাওয়ার সময় স্বজনদের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

সাক্ষাতের সময় শামীম ইস্কান্দার ছাড়াও ছিলেন তার স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে অভিক ইস্কান্দার, প্রয়াত ভাই সাইদ ইস্কান্দারের ছেলে শাফিন ইস্কান্দার এবং সেজ বোন সেলিমা ইসলামের ছেলে শাহরিয়া হক। তারা গণমাধ্যমের সঙ্গে কথা না বললেও বিএনপি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার সঙ্গে আইনি বিষয়ে কথা বলেছেন পরিবারের সদস্যরা।

এর আগে ১১ ফেব্রুয়ারি হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তার বোন সেলিমা ইসলামসহ পরিবারের পাঁচ সদস্য। খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার কথা তুলে ধরে উন্নত চিকিৎসার জন্য মানবিক কারণে তাকে মুক্তি দিতে সরকারের কাছে দাবি জানিয়েছিলেন সেলিমা ইসলাম।


আরও পড়ুন

×