গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২০ | ০৩:২৪ | আপডেট: ১২ মার্চ ২০২০ | ০৩:২৯
ড. কামাল হোসেনকে সভাপতি ও ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাধারণ সম্পাদক রেজা কিবরিয়ার স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।
তবে কমিটিতে রাখা হয়নি পুরনো কমিটির নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ ও সুব্রত চৌধুরীকে। এছাড়া বেশ কয়েকজন প্রেসিডয়াম সদস্যও এই কমিটিতে নেই।
এর আগে গত ৫ মার্চ গণফোরামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। ওইদিন ড. কামাল হোসেনকে সভাপতি ও রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।
নব-গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন-মােকাব্বির খান, আওম শফিক উল্লাহ, আব্দুল আজিজ, মহসিন রশীদ, এএইচএম খালেকুজ্জামান, শান্তিপদ ঘােষ, মাে. জানে আলম, সগির আনােয়ার, সুরাইয়া বেগম, সেলিম আকবর, মােশতাক আহমেদ, ড. মাহবুব হােসেন, ড. মাে. শাহজাহান, আবদুর রহমান জাহাঙ্গীর, মেসবাহউদ্দীন আহমেদ, ডা. মাে. মিজানুর রহমান, এনামুল হক (যুক্তরাজ্য), ফরিদা ইয়াছমীন, মুজিবুল হক, মাে. মীর্জা হাসান, আইয়ুব করম আলী, হিরণ কুমার দাস মিঠু, আনসার খান, মাে. ইসমাইল, এম শফিউর রহমান খান বাচ্চু, রবিউল ইসলাম তরফদার রবিন, আবুল কালাম আজাদ ছােটন, রতন ব্যানার্জী, আবুল হােসেন জীবন, হারুনুর রশিদ তালুকদার, এসএম শাফি মাহমুদ, লিংকন চৌধুরী, আমজাদ হােসেন চৌধুরী।
এছাড়া কমিটিতে রয়েছেন- ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, দেলােয়ার হােসেন চুন্ন, আমিরুল ইসলাম, ডা. ইকরাম মাে. ইসহাক, প্রিন্সিপাল আবদুল আজিজ, মােশারফ হােসেন তালুকদার, মাে. মিজানুর রহমান, ডা. খলিলুর রহমান, আনােয়ার হােসেন মহব্বত খান, নীলিমা বড়ুয়া, বাবুল কান্তি মজুমদার, মােহাম্মদ আলী লাল, ডা. মাে. জাহাঙ্গীর আলম, আব্দুর রশিদ মাখন, মাে. মহিউদ্দিন মাস্টার, মােমেনা আহমেদ মুমু, গীতা সেন, সাগরিকা ভদ্র, মামুনুর রহমান, ময়নুল ইসলাম রাজা, মতিয়ার রহমান খান, আজিজুর রহমান মজনু, রােজিনা চৌধুরী, নিলুফার ইয়াছমিন, শাপলা সায়ফুল আলম, দুলাল আব্দুল ওয়াহাব, মােঃ জাহাঙ্গীর হাসান, মাে. আবু কায়ছার, সিএ আলী নূর খান বাবুল, মাহফুজ আকরাম, মাে. লিয়াকত আলী, চৌধুরী আব্দুল হাকিম, মিয়া শাহ মাে. নুরুজ্জামান, তওফিকুল ইসলাম পলাশ, শরিফুল ইসলাম সজল ও মাে. জহিরুল ইসলাম।
- বিষয় :
- গণফোরাম
- কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি
