ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

দলীয় এমপিকে সতর্ক করল জামায়াত 

দলীয় এমপিকে সতর্ক করল জামায়াত 
×

নড়াইল-২ (সদরের একাংশ ও লোহাগড়া) আসনে জামায়াতের সংসদ সদস্য আতাউর রহমানের (বাচ্চু)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ২২:৪৩

নড়াইল-২ আসনের দলীয় সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুকে সতর্ক করেছেন জামায়াতে ইসলামী। রোববার সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানিয়েছেন।

গত শনিবার গণমাধ্যম সূত্রে জানা যায়, এমপিদের স্বেচ্ছাধীন তহবিল থেকে বরাদ্দ দিতে আতাউর রহমানের মেয়ে ফাইজার নাম তালিকায় দুই জায়গায় রয়েছে। এক জায়গায় বাবার নাম আতাউর রহমান এবং আরেক জায়গায় বাচ্চু লেখা হয়েছে। ওই দিন এমপি জানিয়েছিলেন, তাঁর অগোচরে ব্যক্তিগত সহকারী নাম দিয়েছে।

আজ তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দায়িত্ব পালনে অবহেলার কারণে তাঁর ব্যক্তিগত সহকারী আবু সালেহ মোহাম্মদ গোফরানকে বরখাস্ত করা হয়েছে। 

আরও পড়ুন

×