ঢাকা মহানগর বিএনপির নিষ্ক্রিয় নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৩ | ১৫:১৩ | আপডেট: ০৮ মার্চ ২০২৩ | ১৫:১৩
সংগঠনের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জিয়াউর রহমান স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক এ সিদ্ধান্ত নেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেএম শামসুর রহমান রাজনৈতিক কর্মসূচিতে অনুপস্থিতিসহ সাংগঠনিক নির্দেশনা অমান্য করার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
দলটির নেতা-কর্মীরা জানান, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নে চলমান আন্দোলনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে দলের হাইকমান্ড। এ কারণে দলের ঘোষিত কর্মসূচিতে নেতা-কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। কোনো কারণ ছাড়া ধারাবাহিকভাবে কর্মসূচিতে উপস্থিত না থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত রয়েছে দলটির। কেএম শামসুর রহমান বিগত কয়েকটি কর্মসূচিতে উপস্থিত হননি বলে জানা গেছে।
