বিএনপি নেতা সালাউদ্দিনকে আইনশৃঙ্খলা বাহিনীর তুলে নেওয়ার অভিযোগ
বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩ | ০৯:১০ | আপডেট: ০৩ আগস্ট ২০২৩ | ০৯:১০
বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা বাহিনীর তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তার ছেলে ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর দেড়টায় আদালত থেকে আগাম জামিন নিয়ে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ি (হানিফ উড়ালসড়ক সড়ক থেকে) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে।
রবিন সমকালকে জানান, তার বাবার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। দয়া করে আপনারা খোঁজ নেবেন।
