বিএনপিকে অনুষ্ঠানে জয় বাংলা-জয় বঙ্গবন্ধু বলতে বললেন তারানা হালিম
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে যুবলীগের আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩ | ১৪:৫৭ | আপডেট: ০৮ আগস্ট ২০২৩ | ১৪:৫৭
আগস্ট মাসে বিএনপির অনুষ্ঠান শুরু করার আগে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। অনুষ্ঠান শেষ করার সময়ও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতে বলেছেন তিনি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে যুবলীগের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মঙ্গবার (৮ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী যুবলীগের আয়োজিত আলোচনা সভা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু এবং সভাপতিত্ব করেন আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এছাড়াও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং যুবলীগের শীর্ষ নেতারা।
- বিষয় :
- আওয়ামী লীগ
- বিএনপি
- তারানা হালিম
