ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিএনএমে যোগ দেইনি: সাবেক এমপি ওহাব

বিএনএমে যোগ দেইনি: সাবেক এমপি ওহাব
×

সাবেক সংসদ সদস্য আব্দুল ওহাব। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩ | ১১:৩৫ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ | ১৪:০৫

বাংলাদেশে জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগদান করেননি বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য আব্দুল ওহাব। তিনি সমকালকে বলেন, ‘কখনোই বিএনপি ছেড়ে অন্য কোন দলে যোগদান করিনি। বিএনএমে যোগদান নিয়ে আমাকে সম্পৃক্ত করে যেসব তথ্য সংবাদ মাধ্যমে আসছে তা অসত্য। ওইদিন জাতীয় প্রেসক্লাবে একটি ব্যক্তিগত কাজে বিএনএমের বর্তমান মহাসচিব মোহাম্মদ শাজাহানের কাছে যাই। তবে জানতাম না যে ওইদিন দলটির সংবাদ সম্মেলন আছে। মোহাম্মদ শাজাহান আমাকে অপেক্ষা করতে বলেন। অনুষ্ঠানের তার জন্য অপেক্ষায় ছিলাম। তবে যোগদান করিনি।’

আব্দুল ওহাব বলেন, ‘ওইদিনের সংবাদ সম্মেলনের পর থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে আমার নাম জড়িয়ে সংবাদ আসছে। এটা অসত্য তথ্য। আমি বিএনএমে যোগদান করিনি, কোন ফরম পূরণ করিনি, জাতীয় সংসদের মনোনয়ন ফরম তুলিনি।’

এসব বিভ্রান্তি দূর করতে আজকালের মধ্যেই তিনি সংবাদ সম্মেলন করবেন বলেও জানান।

আরও পড়ুন

×