ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

সরকার আছে শুধু টেলিভিশনে: মির্জা ফখরুল

সরকার আছে শুধু টেলিভিশনে: মির্জা ফখরুল
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২০ | ০৮:৫৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় সরকার কোথাও নেই, শুধু আছে টেলিভিশনে। সরকার এখন রাস্তাতেও নেই। তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, সমাজিক দূরত্ব বজায় রাখার ব্যর্থতার কারণে দেশকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিয়েছে।

মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার যে শাটডাউন তুলে নিচ্ছে তাতে ভয়ংকর পরিস্থিতির দিকে যাচ্ছে। সরকারের অজ্ঞতা, উদাসীনতা এবং জনগণের কাছে জবাবদিহিতা না থাকায় তারা এটা করছে। নির্বাচিত সরকার থাকলে এটা করতে পারতো না।

তিনি বলেন, রাজনীতি কিংবা রাষ্ট্র পরিচালনার প্রজ্ঞা, দূরদৃষ্টি কোনোটাই এই সরকারের নেই। চরম উদাসীনতা এবং দাম্ভিকতা-অহংকার ছাড়া আর কিছুই তাদের কাছে নেই।
সংকট মোকাবিলায় বিরোধী দলকে নিয়ে ঐক্যবদ্ধ উদ্যোগ এবং স্বনামধন্য অর্থনীতিবিদদের নিয়ে টাস্ক ফোর্স গঠন করার দাবি কর্ণপাত না করায় সরকারের সমালোচনা করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, আমরা বলেছিলাম সর্বদলীয় একটা উদ্যোগ গ্রহণ করতে। সেই উদ্যোগও গ্রহণ করেনি তারা। এটা বাদ দিয়ে ব্যুরোক্রেট-বিশেষজ্ঞ ছাড়া স্বনামধন্যদের নিয়েও টাস্ক ফোর্স গঠন করার দাবি আমরা করেছিলাম। সেটাও করা হয়নি। ড. রেহমান সুবহান, মির্জা আজিজুল ইসলাম, হোসেন জিল্লুর রহমান, দেবপ্রিয় ভট্টাচার্য, ড. সালেহউদ্দিন, রাশেদ তিতুমীর আছেন। তাদেরকে ডেকে পরামর্শ নিতে পারতেন। কিন্তু সেটা তারা নেননি। স্বাস্থ্য খাতের টেকনিক্যাল কমিটিতেও অনেক বরণ্যে চিকিৎসক বাদ পড়েছে। সেখানে দলীয়কলণ করা হয়েছে।

ঈদের কেনাকাটার জন্য শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, সংক্রমণ যেহেতু এখনো ঊধর্বমুখী সেহেতু মানুষের জীবন-জীবিকা দুইটাই ঠিক রাখতে আরো কিছুদিন অবরুদ্ধ সমাজিক দূরত্ব নীতিমালা কঠোরভাবে পালন করা উচিত ছিলো। কিন্তু এখন কাকে সুযোগ করে দিচ্ছেন? ছোট-বড় ব্যবসায়ীদের প্রয়োজন থাকলেও মানুষের জীবনের বিনিময়ে দরকার ছিলো না। একটা মাস সেটা নিয়ন্ত্রণ করা যেতো।

গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য সরকার ঋণ প্যাকেজ ঘোষণা করলেও অধিকাংশ শ্রমিকরা এখনো বেতন-ভাতা পাননি বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

সরকারি ত্রাণ সামগ্রী প্রসঙ্গে তিনি বলেন, কিছু কিছু জায়গায় ত্রাণ দিচ্ছে তা চাহিদার তুললায় অপ্রতুল। স্থানীয় জনপ্রতিনিধিরা তাতে বিপদগ্রস্ত হয়ে পড়েছেন।

কৃষিখাতে প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, সরকার বলছেন, ২২ লক্ষ মেট্রিক টন চাল কিনবেন। এখন পর্যন্ত বোরো ধান কেনার কাজ শুরু হয়নি। যার ফলে কৃষকেরা ক্ষেতের মধ্যে অত্যন্ত কম মূল্যে ৬‘শ টাকায় ধান বিক্রি করছে।  স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।

আরও পড়ুন

×