ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

করোনাক্রান্ত যুবলীগ নেতার পাশে স্বেচ্ছাসেবক দল নেতা, দিলেন উপহার

করোনাক্রান্ত যুবলীগ নেতার পাশে স্বেচ্ছাসেবক দল নেতা, দিলেন উপহার
×

শনিবার করোনায় আক্রান্ত লক্ষীপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভূইয়ার বাড়িতে যান ইয়াছিন আলী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২০ | ০৮:২৩ | আপডেট: ১৬ মে ২০২০ | ০৮:৩৬

করোনায় আক্রান্ত লক্ষীপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভূইয়ার খোঁজখবর নিলেন স্বেচ্ছাসেবক দলের এক কেন্দ্রীয় নেতা। তার নাম ইয়াছিন আলী। তিনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। 

ইয়াছিন আলী শনিবার বায়েজিদ ভূইয়ার বাসভবনে যান। সামাজিক দূরত্ব বজায় রেখে তিনি খোঁজখবর নেন। পাশাপাশি উপহারসামগ্রীও দেন। 

 স্বেচ্ছাসেবক দলের ওই নেতা এর আগে তার এলাকা লক্ষীপুর-১ আসনের প্রতিটি ইউনিয়নে করোনার প্রভাবে কর্মহীন, অসহায়, দুস্থদের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করেন। রামগঞ্জ থানা পুলিশের মধ্যে করোনা সুরক্ষা সামগ্রীও বিতরণ করেন তিনি। 

ইয়াছিন আলী বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সবর উচিত সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। এতে বিএনপি-আওয়ামী লীগ দেখা ঠিক নয়। অসহায় প্রতিটি মানুষকে সহযোগিতা করতে আমি রামগঞ্জবাসীর পাশে আছি। যতদিন এই সংকটকাল থাকবে দলমত নির্বিশেষে আমি রামগঞ্জের সাধারণ মানুষের পাশে থাকবো।


আরও পড়ুন

×