ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ মে ২০২৪ | ১৪:০১ | আপডেট: ০৮ মে ২০২৪ | ১৫:৩১
পবিত্র ওমরাহ পালন শেষে সস্ত্রীক দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার দুপুর ১টা ৩৫ মিনিটে সৌদি আবর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে, ২ মে মির্জা ফখরুল বাংলাদেশ বিমানে মদিনা পৌঁছান। মদিনায় পৌঁছে বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম মহানবী হযরত মুহাম্মদ (সা.) রওজা মোবারক জিয়ারত করেন। শুক্রবার মসজিদে নববীতে জুম্মার নামাজ আদায় করেন তিনি এবং শনিবার এশার নামাজের পর সৌদি আরবের মক্কায় ওমরাহ’র আনুষ্ঠানিকতা সর্ম্পন্ন করেন।
