বন্যাকবলিত মানুষকে খাদ্য ও ত্রাণ সহায়তা দেওয়ার দাবি বাসদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২০ | ০৮:৩৩
বানভাসী মানুষের সহায়তায় পর্যাপ্ত খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি বন্যা সমস্যার স্থায়ী সমাধানে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। একই সঙ্গে দেশের বিত্তবান মানুষসহ সবাইকে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে দলটি।
মঙ্গলবার এক বিবৃতিতে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আরও বলেছেন, সারাদেশে করোনা সংক্রমণ ঝুঁকির পাশাপাশি লাখ লাখ মানুষ বন্যাকবলিত ও পানিবন্দি হয়ে পড়েছেন। একদিকে করোনার কারণে চার মাস ধরে উপার্জনহীন অবস্থায় টিকে থাকার প্রাণান্তকর চেষ্টা, অন্যদিকে বন্যার পানিতে ঘর-বাড়ি ডুবে, নদী ভাঙ্গনে ঘরবাড়ি ও ফসল হারিয়ে বানভাসী মানুষের জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।
তিনি বলেন, চরম দুর্নীতিগ্রস্ত সরকার বন্যার্তদের রক্ষা করতে পর্যাপ্ত ঊদ্যোগ গ্রহণের বদলে নিজেদের আখের গেছাতে ব্যস্ত। বানভাসী মানুষ পর্যাপ্ত খাদ্য ও ত্রাণ সহায়তা এবং চিকিৎসা সেবা পাচ্ছেন না। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- বাংলাদেশের সমাজতান্ত্রিক দল
- বাসদ
- বন্যা