ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক

কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক
×

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শার্লি বচওয়ের সঙ্গে এনসিপি নেতারা। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫ | ২১:১৩ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ | ২১:২৫

কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ রোববার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

এনসিপি দলের নেতৃত্বে ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম। সিনিয়র যুগ্ম সম্পাদক ড. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহও বৈঠকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×