ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফজলুর রহমানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ 

ফজলুর রহমানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ 
×

ফজলুর রহমান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫ | ২১:৪৩

রাজধানীর সেগুনবাগিচায় বিএনপি নেতা ফজলুর রহমানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকার রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির বলেন, দুদকের প্রধান গেটের বিপরীত পাশে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় কেউ আহত আছে কি না- জানতে চাইলে কাদির বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা নেই। যারা ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ করছি।
 

আরও পড়ুন

×