যুক্তরাজ্য শাখা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা
আবুল কালাম আজাদ ও খসরুজ্জামান খসরু। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫ | ১৯:২০
আবুল কালাম আজাদকে আহ্বায়ক এবং খসরুজ্জামান খসরুকে সদস্যসচিব করে যুক্তরাজ্য শাখা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছেন আবুল কালাম আজাদকে এবং সদস্যসচিব হয়েছেন খসরুজ্জামান খসরু। শিগগিরিই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।
সবশেষ যুক্তরাজ্য কমিটির সভাপতি ছিলেন এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর তারা দেশে ফিরে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। এম এ মালিক সিলেট-৩ আসনে এবং কয়সর এম আহমদ সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন।
- বিষয় :
- বিএনপি
- কমিটি ঘোষণা
