ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খালেদা জিয়ার কবরে যুবদল নেতা শাহীনের শ্রদ্ধা

খালেদা জিয়ার কবরে যুবদল নেতা শাহীনের শ্রদ্ধা
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬ | ২২:১৬

প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের নেতা গোলাম মাওলা শাহীন। শনিবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান এবং প্রয়াত নেতাদের আত্মার মাফিরাত কামনা করে দোয়া করেন। 

এসময়ে যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীন বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। তিনি গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে পরিণত হয়ে দেশের মানুষকে একত্রিত করতে সক্ষম হয়েছিলেন। আপসহীন নেতৃত্বের মাধ্যমে স্থান করে নিয়েছেন মানুষের হৃদয়ে।

তিনি বলেন, তিনি ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক, গণতন্ত্রের অঙ্গীকারে অবিচল এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরলস সংগ্রামী একজন রাষ্ট্রনায়ক। তাঁর নেতৃত্বে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা ও শিক্ষার উন্নয়ন হয়েছে। কঠোর দেশপ্রেম ও নৈতিক দৃঢ়তার কারণে নিপীড়ন ও বাধার মুখেও তিনি আপস করেননি এবং দেশের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। খালেদা জিয়া ছিলেন সারাবিশ্বের গণতন্ত্র প্রিয় মানুষের কণ্ঠস্বর। তিনি আমাদের মাঝে বাহ্যিকভাবে নেই, কিন্তু হৃদয়ে থাকবেন অনন্তকাল।

আরও পড়ুন

×