ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

যাদের অনুদানে এদেশের মসজিদ-মাদ্রাসা হয় তারা সবাই সাধারণ মানুষ: রবিন

যাদের অনুদানে এদেশের মসজিদ-মাদ্রাসা হয় তারা সবাই সাধারণ মানুষ: রবিন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬ | ১৫:০৫

ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলছেন, আমাদের দেশের মসজিদ-মাদ্রাসাগুলো বাঁচিয়ে রেখেছে যারা তারা সবাই সাধারণ মানুষ। আর এই সাধারণ মানুষের অনুদানে মাথা উঁচু করে থাকে মসজিদ-মাদ্রাসা।

শনিবার দুপুরে ঐতিহ্যবাহী শ্যামপুর কদমতলী লাল মসজিদের নতুন ভবনের কাজের অগ্রগতি ও উন্নয়নকল্প ত্বরান্বিত করণে আয়োজিত সুধি সমাবেশ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

রবিন বলেন, আল্লাহ আমাদের অনেক সময় অনেক সুযোগ দিয়ে থাকেন গোনাহ মাফ করার জন্য, কিন্তু আমরা সবসময় সেটা বুঝতে পারি না। আমাদের সকলের উচিত যখন যেখানে দান করার সুযোগ আসবে, সেই সুযোগ নষ্ট না করা। আল্লাহ পাক আমাদের কোন দানের কারণে মাফ করবেন তা আমরা জানি না। তাই সবসময় আমাদের পরকালের কথা চিন্তা করা উচিত।

তিনি আরও বলেন, কারও দানই ছোট নয়। যার সমার্থ্য অনুযায়ী সে দান করবে এটাই তার জন্য যথেষ্ট। ঐতিহ্যবাহী শ্যামপুর কদমতলী লাল মসজিদ নির্মাণে আমরা সবাই যেভাবে এগিয়ে এসেছি ইন-শা-আল্লাহ লাল মসজিদ হবে এই এলাকার অন্যতম সেরা মসজিদ। সেই সঙ্গে লাল মসজিদে মাদ্রাসা প্রতিষ্ঠা হবে।

এ সময় উপস্থিত শ্যামপুর কদমতলী লাল মসজিদের সভাপতি ও তিববারের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ নির্মাণাধীন ঐতিহ্যবাহীলাল মসজিদের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরেন।

আরও পড়ুন

×