ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

রুহুল কবির রিজভীর ব্যক্তিগত কর্মকর্তা হলেন আরিফুর রহমান তুষার

রুহুল কবির রিজভীর ব্যক্তিগত কর্মকর্তা হলেন আরিফুর রহমান তুষার
×

আরিফুর রহমান তুষার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ | ১৯:২৭ | আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ | ১৯:৪৮

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (শিল্প মন্ত্রণালয়) ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) হিসেবে আরিফুর রহমান তুষারকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। একই দিনে তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করেছেন।

এতে বলা হয়, প্রশাসন অধিশাখার সিদ্ধান্ত অনুযায়ী আরিফুর রহমান তুষারকে রুহুল কবির রিজভীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তুষার প্রায় দেড় যুগ ধরে রিজভীর সঙ্গে ছিলেন। দলের দুর্দিনে পাশে থাকায় তাকে সরকারিভাবে নিয়োগ দেওয়া হয়েছে বলে বিএনপির নেতাকর্মীরা জানান।

আরিফুর রহমান তুষার সরকারি বিধি অনুযায়ী বেতন-ভাতা পাবেন এবং উপদেষ্টার সন্তুষ্টি অনুযায়ী এই পদে দায়িত্ব পালন করবেন।

এছাড়া, রুহুল কবির রিজভীর জন্য আরও দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে মশিউর রহমানকে ব্যক্তিগত সহকারী এবং মহেদ আলীকে জমাদার হিসেবে নিয়োগের কথা আদেশে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

×