ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

খালেদা জিয়ার মুক্তিতে বাধা দিচ্ছে সরকার: রিজভী

খালেদা জিয়ার মুক্তিতে বাধা দিচ্ছে সরকার: রিজভী
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯ | ০১:৫৬

ক্ষমতাসীন সরকারের কারণেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, সরকার ও সরকার প্রধানের কারণেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না। তারাই খালেদা জিয়ার মুক্তিতে বাধা প্রদান করছে। আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে উপেক্ষা করে চক্রান্তের বদ্ধ চোরাগলিতে হাঁটছে।

আরও পড়ুন

×