ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ গ্রেপ্তার

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ গ্রেপ্তার
×

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯ | ০২:১৫ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ | ০৪:২২

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুবুর রহমান সমকালকে জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। হাইকোর্টের সামনে মঙ্গলবার গাড়ি ভাংচুরের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

হাইকোর্টের সামনে মঙ্গলবারের ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫ থেকে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৫০০ জনের নামে মামলা করে।

এর আগে বৃহস্পতিবার সকালে হাইকোর্টের গেট থেকে বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন

×