ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

ঢাকা উত্তরে বিএনপির প্রার্থী তাবিথ, দক্ষিণে ইশরাক

ঢাকা উত্তরে বিএনপির প্রার্থী তাবিথ, দক্ষিণে ইশরাক
×

তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন -ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯ | ০৭:৫৮

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে তাবিথ আউয়ালকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ইশরাক হোসেন।

শনিবার রাতে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির মহাসচিব।

এর আগে বিকেল সাড়ে ৪টায় বিএনপির মনোনয়ন বোর্ডের সদস্যরা বৈঠকে বসেন। বৈঠকে মেয়রপ্রার্থী বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, তাবিথ আউয়াল ও প্রকৌশল ইশরাক হোসেন সাক্ষাৎকার দেন। এ সময় লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপে যুক্ত হয়ে দুই প্রার্থীকে পরামর্শ দেন।

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক এবারই প্রথম কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে ঢাকা দুই ভাগ হওয়ার পর ২০১৫ সালে প্রথম সিটি নির্বাচনে উত্তরে মেয়র পদে লড়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ।

আরও পড়ুন

×