ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

ঢাকার দুই সিটি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বাসদের

ঢাকার দুই সিটি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বাসদের
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯ | ১০:২৭

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। বামপন্থি এই দলটি বলেছে, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে একচেটিয়া দখল, ভাগবাটোয়ারা কিংবা ভোটের সংখ্যার নৈকট্য ইত্যাদি যা-ই হোক না কেন, কোনোভাবেই সুষ্ঠু হবে না। 

এই নির্বাচন ভোট জালিয়াতির আরেকটি নবসংস্করণ হবে মাত্র। এসব বিবেচনায় বাসদ 'নির্বাসিত গণতন্ত্রের নির্বাচনী আসরে' শরিক না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাসদের কেন্দ্রীয় কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ ও রাজেকুজ্জামান রতন।


আরও পড়ুন

×