ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

জমিতে কাজের সময় বজ্রপাতে প্রাণ গেল তিন কৃষকের

জমিতে কাজের সময় বজ্রপাতে প্রাণ গেল তিন কৃষকের
×

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ২১ জুন ২০২৬ | ২১:৪৯

সাভারে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা এলাকার এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বনগাঁও ইউনিয়নের পাঁচআনি পাড়া গ্রামের মৃত বুদ্দু বেপারীর ছেলে দ্বীন ইসলাম ওরফে কুদি বেপারী (৪৫) এবং দুলাল মিয়া (৬০)। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়দের ভাষ্য, তিনি দিনমজুর হিসেবে ওই জমিতে কাজ করছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুর থেকে সাভারে বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। এর মধ্যেই কুদি বেপারীসহ তিনজন বাজারপাড়া এলাকার একটি কৃষিজমিতে কাজ করছিলেন। বিকেল পাঁচটার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুইজন মারা যান। গুরুতর আহত অবস্থায় কুদি বেপারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন বলেন, বনগাঁও ইউনিয়নে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অপর ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×