ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

চুরির অভিযোগে বিদ্যুতের শক দিয়ে ও পিটিয়ে যুবককে হত্যা

চুরির অভিযোগে বিদ্যুতের শক দিয়ে ও পিটিয়ে যুবককে হত্যা
×

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২১ জুন ২০২৬ | ২১:৩৮

চট্টগ্রাম মহানগরে চুরির অভিযোগে বিদ্যুতের শক দিয়ে ও পিটিয়ে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। লাশ উদ্ধার করতে গেলে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা। আজ রোববার নগরের পলোপ্রাউন্ড মাঠসংলগ্ন রেলওয়ে পাবলিক হাই স্কুলে এ ঘটনা ঘটে। 

নিহত মো. জয়নাল (২৭) দিনমজুরের কাজ করতেন; থাকতেন রেলওয়ে কলোনি এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরির অভিযোগে জয়নালকে আটক করে সমির ও আজাদের নেতৃত্বে মারধর করা হয়। একপর্যায়ে তাকে বৈদ্যুতিক শক দেওয়া হলে তিনি মারা যান। খবর পেয়ে লাশ উদ্ধার করতে গেলে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি অবরোধ করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

জয়নালের মা ছেনোয়ারা বেগম বলেন, ‘আমার ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে খুন করা হয়েছে। সে যদি কোনো দোষ করে থাকে, তবে দেশের আইন বিচার করত। বৈদ্যুতিক শক দিয়ে জয়নালকে মেরে ফেলতে পারে না। সব খুনির ফাঁসি চাই।’

কোতোয়ালি থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, বৈদ্যুতিক শক ও মারধর করে এক ব্যক্তিকে মেরে ফেলার অভিযোগ পেয়ে গিয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্কুলের অফিস সহকারী সমির ও আজাদকে আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×