ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

প্রতীক পেলেন উত্তরের মেয়র প্রার্থীরা

প্রতীক পেলেন উত্তরের মেয়র প্রার্থীরা
×

মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম- সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০ | ২২:৪৪ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২০ | ২৩:০৫

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে মেয়র প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার ইনস্টিটিউটে (এনআইএলজি) প্রতীক বরাদ্দের ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।

এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলামকে নৌকা প্রতীক দেওয়া হয়। তার পক্ষে প্রতীক গ্রহণ করেন তৌফিক জাহিদুর রহমান।

বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তার পক্ষে প্রতীক গ্রহণ করেন জুলহাস উদ্দিন।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ মো. ফজলে বারী মাসউদকে হাতপাখা, এনপিপির মো. আনিসুর রহমান দেওয়ানকে আম, পিডিপির শাহীন খানকে বাঘ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহম্মেদ সাজেদুল হককে কাস্তে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

প্রতীক বরাদ্দের সময় রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের নির্বাচনী আচরবিধি মেনে প্রচারণার আহ্বান জানান। আচরণ বিধি ভঙ্গ করলে প্রার্থিতা বাতিল হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

আরও পড়ুন

×