ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ব্র্যাক ব্যাংকে পাঁচ মাসে এলো ১.৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স

ব্র্যাক ব্যাংকে পাঁচ মাসে এলো ১.৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬ | ২০:১৮

২০২৬ সালের প্রথম পাঁচ মাসেই ১.৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স সংগ্রহ করেছে ব্র্যাক ব্যাংক। ফলে রেমিট্যান্স সংগ্রহে আগের বছরের একই সময়ের তুলনায় ৭৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে ব্যাংকটি। 

ব্যাংকটির তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রায় ১৫ লাখ প্রবাসী বাংলাদেশি তাদের পরিবারের কাছে অর্থ পাঠাতে ব্র্যাক ব্যাংকের সেবা গ্রহণ করেছেন। প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের লাখো পরিবারের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

ব্যাংকটির এমন অর্জন প্রবাসী বাংলাদেশি এবং বিশ্বের বিভিন্ন দেশের এক্সচেঞ্জ হাউসগুলোর কাছে ব্র্যাক ব্যাংকের রেমিট্যান্স সেবার প্রতি আস্থার প্রতিফলন বলে মনে করা হচ্ছে। দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও দৈনন্দিন ব্যয় নির্বাহের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

রেমিট্যান্স প্রেরক ও সুবিধাভোগীদের জন্য বিশেষায়িত সঞ্চয়ী হিসাব এবং বিভিন্ন আর্থিক পণ্য চালুর মাধ্যমে ব্র্যাক ব্যাংক তাদের রেমিট্যান্স ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করেছে। গ্রাহকরা ব্যাংকের ডিজিটাল অনবোর্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে কয়েক মিনিটেই এসব হিসাব খুলতে পারেন এবং ‘আস্থা’ অ্যাপ ব্যবহার করে সহজে পরিচালনা করতে পারেন। এসব হিসাবের অন্যতম সুবিধা হলো, জমার পরিমাণ নির্বিশেষে নির্ধারিত হারে মুনাফা পাওয়া এবং প্রতি মাসে সেই মুনাফা হিসাবভুক্ত হওয়া।

নতুন রেমিট্যান্স করিডোরে কার্যক্রম সম্প্রসারণ এবং বিদ্যমান অংশীদারদের সঙ্গে প্রযুক্তিগত সংযোগ জোরদারের মাধ্যমে গুরুত্বপূর্ণ বৈদেশিক বাজারগুলো থেকে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর উদ্যোগ অব্যাহত রেখেছে ব্যাংকটি। বর্তমানে দেশজুড়ে ৩১০টি শাখা ও উপশাখা এবং ১ হাজার ১১৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে গ্রাহকদের সেবা দিচ্ছে ব্র্যাক ব্যাংক।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, এই মাইলফলক ব্র্যাক ব্যাংকের প্রতি প্রবাসী বাংলাদেশিদের অবিচল আস্থার প্রতিফলন। অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে আস্থা, প্রযুক্তি এবং অংশীদারিত্ব একসঙ্গে কাজ করলে কী অর্জন করা সম্ভব এই সাফল্য তারই প্রমাণ। আমরা রেমিট্যান্স সেবাকে আরও দ্রুত, নিরাপদ ও সহজলভ্য করার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে অঙ্গীকারবদ্ধ।

রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি, যা লাখো পরিবারের জীবনমান উন্নয়নে সহায়তা করার পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখে। প্রযুক্তিতে ধারাবাহিক বিনিয়োগ, কৌশলগত অংশীদারিত্ব এবং গ্রাহককেন্দ্রিক সল্যুশনের মাধ্যমে আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশি ও তাঁদের পরিবারের জন্য বাড়তি সুবিধা নিশ্চিত করতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×