প্রত্যয় একাডেমির অনুষ্ঠান
দেশের গানে বীরের কথা
পটিয়ার প্রত্যয় একাডেমির অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে অংশগ্রহণকারী ক্ষুদে শিল্পীরা সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪ | ২২:৩৫
পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘মুক্তির মন্দির সোপান তলে’ শিরোনামে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের গান, কবিতা আর কথামালায় অন্যরকম এক সন্ধ্যা উপভোগ করেছে প্রত্যয়ের সংগীত ও আবৃত্তি বিভাগের ৬০ জন শিক্ষার্থী। গত শনিবার বিকেল ৫টায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবির সভাপতিত্বে ও শিক্ষার্থী এঞ্জেলিনা বড়ুয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাবিলা অ্যান্ড ছৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হারুনর রশীদ, সালেহ আহমেদ হাসান বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. শাখাওয়াত হোসেন হিরু, নির্বাহী সদস্য বিশ্বজিৎ দাশ, এপেক্স ক্লাব অব পটিয়ার চার্টার্ড প্রেসিডেন্ট ছৈয়দ মিয়া হাসান, সংবাদকর্মী নাফিজ করিম চৌধুরী, নিতাই পদ নাথ, বু মল্লিক, নীহারিকা পাল। এস এম হারুনর রশীদ বলেন, ‘শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশের বীরদের সম্পর্কে জানতে হবে। সেই সঙ্গে দেশকে নিয়ে লেখা গল্প, গান ও কবিতা পড়তে হবে।’
- বিষয় :
- অনুষ্ঠান বর্জন
