ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

সদারঙ্গের শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান

সদারঙ্গের শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান
×

সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অপরাজিতা চৌধুরী সমকাল

 লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ০৭:১৫

| প্রিন্ট সংস্করণ

সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হলো নিয়মিত আয়োজন দ্বিমাসিক শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান। এতে উচ্চাঙ্গসংগীতের মূর্ছনায় মুগ্ধ হন দর্শকরা।
বৃহস্পতিবার লিপু দাশের সঞ্চালনায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের গ্যালারি হলে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদারঙ্গের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্ত্তী। বক্তব্য রাখেন পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী। 
বক্তারা বলেন, ‘বিশ্ব ভ্রাতৃত্ব তৈরি, মেলবন্ধন ঘটাবার উন্নততম মাধ্যম সংগীত। আমরা আমাদের গৌরবোজ্জ্বল সংগীতের মাধ্যমে বিশ্ব সৌভ্রাতৃত্বের মেলবন্ধন আরও মজবুত করে তুলব।’ এদিনের প্রথম শিল্পী ছিলেন অপরাজিতা চৌধুরী। উস্তাদ নীরদ বরণ বড়ুয়া রচিত, পটদীপ রাগে সুরারোপিত রাগপ্রধান গান পরিবেশন করেন অপরাজিতা। তাকে সহযোগিতা করেন তবলায় রাজীব চক্রবর্তী, হারমোনিয়ামে অর্পিতা দেবী দোলা এবং তানপুরায় মীর এনায়েতুল্লাহ্ সানী। 
শেষ শিল্পী রাজিব মজুমদার। তিনি প্রথমে মেঘ রাগে একতাল বিলম্বিত লয়ে, ত্রিতাল দ্রুত লয়ে খেয়াল এবং ত্রিতালে তারানা পরিবেশন করেন। এরপর মিশ্র ভৈরবী রাগে একটি ঠুমরি পরিবেশন করেন। তাকে সহযোগিতা করেন তবলায় সানি দে,  হারমোনিয়ামে ফাল্গুনী মজুমদার এবং তানপুরায় সম্পদ বড়ুয়া। 
 

আরও পড়ুন

×