ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

তারুণ্যের উচ্ছ্বাসের বর্ষাবরণ

বৃষ্টি এলো গানে, বৃষ্টি নামল প্রাণে

বৃষ্টি এলো গানে, বৃষ্টি নামল প্রাণে
×

তারুণ্যের উচ্ছ্বাসের বর্ষাবরণ অনুষ্ঠানে আবৃত্তি করছে একদল শিশুশিল্পী সমকাল

 চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৬ | ০৭:১২

| প্রিন্ট সংস্করণ

প্রকৃতিতে এসেছে বর্ষা। পহেলা আষাঢ়ে ঋতুরাজ বর্ষাকে বরণ করে নিতে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হলো বর্ণিল সাংস্কৃতিক আয়োজন। বাচিক শিল্প চর্চা কেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাসের উদ্যোগে ১৫তম বর্ষাবরণ অনুষ্ঠান গানে, কবিতা, আবৃত্তি ও নৃত্যের ছন্দে প্রাণবন্ত হয়ে ওঠে।
বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এ আয়োজনে আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশনায় দর্শক-শ্রোতারা মুগ্ধ হন। অনুষ্ঠানে যেন বর্ষা নেমে এসেছিল শিল্প ও সংস্কৃতির নানা অনুষঙ্গে। অনুষ্ঠান উদ্বোধন করেন সংগীতশিল্পী, ব্যবসায়ী রিয়াজ ওয়ায়েজ। বিশেষ অতিথি ছিলেন নাট্যজন সজল চৌধুরী এবং নৃত্যশিল্পী অনন্য বড়ুয়া।
আবৃত্তিশিল্পী কারিশমা কবির ঐশীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারুণ্যের উচ্ছ্বাসের সভাপতি ভাগ্যধন বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক লিটু তলাপাত্র মিঠু। বক্তারা তাদের বক্তব্যে বাংলা সংস্কৃতি, ঋতুভিত্তিক উৎসব এবং নতুন প্রজন্মের শিল্প-সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, ‘প্রকৃতি ও সংস্কৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ককে ধারণ করে এমন আয়োজন সমাজে সৌন্দর্যবোধ, মানবিকতা ও সাংস্কৃতিক চেতনাকে সমৃদ্ধ করে।’
শেষে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। প্রথম পর্বে আবৃত্তি পরিবেশন করে আয়োজক সংগঠন তারুণ্যের উচ্ছ্বাস। সংগীত পরিবেশন করে মূর্ছনা সংগীত একাডেমি এবং নৃত্য পরিবেশন করে নৃত্য নিকেতন। পরবর্তী পর্বে আবৃত্তি পরিবেশন করেরাজেশ্বরী চৌধুরী, শর্মিলী বণিক, সুস্মিতা দাশ, জুয়েনা আফসানা ও তন্বী ঘোষ নন্দী। তাদের কণ্ঠে বর্ষা, প্রকৃতি, প্রেম, মানবতা এবং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের নানা অনুষঙ্গ উঠে আসে।
সংগীত পরিবেশন করে নজরুলসংগীত শিল্পী সংস্থা, সুরানন্দ ছোটদের সংগীত জগৎ, অদিতি সংগীত নিকেতন, অভ্যুদয় সংগীত অঙ্গন, সুরধারা এবং উদীচী শিল্পীগোষ্ঠী, চট্টগ্রাম। রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকগান ও বর্ষাকেন্দ্রিক বিভিন্ন গানের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
নৃত্য পরিবেশন করে নৃত্যরূপ একাডেমি, চারুতা নৃত্যকলা একাডেমি, নৃত্যময়ী একাডেমি, মাধুরী নৃত্যকলা একাডেমি ও সৃষ্টি কালচারাল ইনস্টিটিউট। রঙিন পোশাক, সুনিপুণ কোরিওগ্রাফি ও প্রাণবন্ত উপস্থাপনায় মঞ্চে জীবন্ত হয় ওঠে। 
 

আরও পড়ুন

×