করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে অবসরপ্রাপ্ত এসপি’র মৃত্যু
জিল্লুর রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০৫:৩২
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত এক পুলিশ সুপার (এসপি) বুধবার রাতে মারা গেছেন।
মৃত জিল্লুর রহমান (৭০) বেনাপোল পৌরসভার গাজীপুর গ্রামের বাসিন্দা এবং বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ছিলেন।
তিনি ২০০৮ সালে চাকরি থেকে অবসর গ্রহণের পর যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। খবর ইউএনবির
মৃতের ভাই ডা. পম্পে রহমান জানান, কয়েকদিন আগে জ্বর-কাশি নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি হাসপাতালে ভর্তি হন জিল্লুর। বুধবার বাংলাদেশ সময় রাত ৯টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরীক্ষায় তার শরীরে করোনা ধরে পড়ে বলে জানান তিনি।
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব
