ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

দুবাইতে প্রবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

দুবাইতে প্রবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
×

ছবি: সমকাল

ইউএই প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০৬:২৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন স্থানে কোয়ারেন্টাইনে থাকা প্রবাসী বাংলাদেশিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আমিরাতস্থ বিএনপির নেতা ও ব্যবসায়ী সাহেদ আহমেদ রাসেল।

বৃহস্পতিবার দুবাইয়ের নাখিল এলাকায় অসহায় প্রবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে সার্বিক সহযোগিতা করেন আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার ও সিনিয়র সহ-সভাপতি নাসিম উদ্দিন আকাশ।

সাহেদ আহমেদ রাসেল বলেন, ‘বিশ্ব আজ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত। বিভিন্ন দেশে চলছে লকডাউন। এতে করে প্রবাসী বাংলাদেশিরা কর্মহীন হয়ে পড়েছেন। নগদ অর্থ না থাকায় বাজার করতেও পারছেন না তারা। তাদের এই দুঃসময়ে আমি আমার সাধ্য অনুযায়ী দুবাই নাখিল এরিয়া, ইন্টারন্যাশনাল সিটি ও আজমানে প্রবাসীদের মাঝে ইউএই বিএনপির মাধ্যমে খাদ্য সামগ্রী পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই সহযোগিতা লকডাউন চলাকালীন অব্যাহত থাকবে।’

আরও পড়ুন

×