ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

নিউইয়র্কে করোনায় ২৪ ঘণ্টায় ৪ বাংলাদেশির মৃত্যু

নিউইয়র্কে করোনায় ২৪ ঘণ্টায় ৪ বাংলাদেশির মৃত্যু
×

করোনায় শুক্রবার প্রাণ হারানো একজন -সংগৃহীত

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০ | ২৩:৫২

করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশিদের মৃত্যুর ধারাবাহিকতা থামেনি। আগের দিন একজনের মৃত্যু কমিউনিটিতে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনলেও শুক্রবার চারজন প্রবীণ প্রবাসীর মৃত্যুতে আবারও আতঙ্ক ফিরে এসেছে।

এদিন যারা মারা গেছেন তারা হলেন- এস্টোরিয়ার বাসিন্দা সৈয়দ ফারুক আহমেদ (৬০), আক্তারুজ্জামান (৭০), ওজন পার্কবাসী মেহরুন্নেসা (৫৫) ও ওজন পার্কের নিজামউদ্দিনের সহধর্মিনী রাবেয়া খাতুন (৫৫)।

এ নিয়ে নিউইয়র্কে এখন পর্যন্ত ১৭৮ বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। আর গত ৩৮ দিনে দেশটির পাঁচটি রাজ্যে মোট ১৯৫ জন বাংলাদেশির প্রাণ কেড়ে নিলো মহামারি কোভিড নাইনটিন।


আরও পড়ুন

×