ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

করোনা: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটিতে কিছুটা স্বস্তি

করোনা: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটিতে কিছুটা স্বস্তি
×

ফাইল ছবি

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২০ | ০১:২১ | আপডেট: ১৬ মে ২০২০ | ০৪:২৯

যুক্তরাষ্ট্রে ৪৮ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি। ২৫৬ জনের মৃত্যুর ভারে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটি এখনো শোকাহত। সেই সময়ে টানা দুদিন কোনো মৃত্যু সংবাদ না পাওয়ায় কিছুটা স্বস্তি নেমে এসেছে নিউইয়র্কসহ গোটা যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটিতে।

এদিকে নিউইয়র্কে দক্ষিণ এশীয়দের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশির মৃত্যুর ঘটনা ভাবিয়ে তুলেছে। একই ধারায় জীবনযাপন করে ভারতীয়, পাকিস্তানি বা নেপালি কমিউনিটির মানুষও। তবে বাংলাদেশিদের আক্রান্তের হার তাদের চেয়ে বহুগুণ বেশি। বেশি মৃত্যুর হারও।

আরও পড়ুন

×