ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবের শোক

যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবের শোক
×

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র সংবাদদাতা

প্রকাশ: ১৫ জুলাই ২০২০ | ২২:২৪ | আপডেট: ১৫ জুলাই ২০২০ | ২৩:০০

যমুনা গ্রুপের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবের নেতারা।

পৃথক বিবৃতি ও শোকবার্তায় ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাহফুজ আদনান ও সাধারণ সম্পাদক আবু সাদেক রনি দুঃখ ও শোক প্রকাশ করেছেন।

এক যৌথ শোকবার্তায় তারা বলেন, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন একজন সফল মানুষ। তিনি যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করে এশিয়ার সবচেয়ে বড় শপিংমল যমুনা ফিউচার পার্ক, নির্মাণাধীন মেরিয়টস হোটেলসহ বস্ত্র, ওভেন গার্মেন্টস, রাসায়নিক, চামড়া, মোটরসাইকেল, বেভারেজ টয়লেট্রিজ, আবাসন নির্মাণ এবং ইলেকট্রনিকস সামগ্রীসহ বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারিত করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। একই সঙ্গে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের মতো পাঠক ও দর্শক নন্দিত গণমাধ্যম পরিচালনা করেছেন। নুরুল ইসলামের মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহসা পূরণ হওয়ার নয়। তার মৃত্যুতে জাতি একজন সফল শিল্প উদ্যোক্তাকে হারাল।

এ ছাড়া ও পৃথক পৃথক শোকবার্তায় শোক প্রকাশ করেছেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মাছুম আহমদ, সহ সভাপতি হাবিব ফয়েজি, শাহ আহমদ, সহ সাধারণ সম্পাদক আফাজুর রহমান চৌধুরী ফাহাদ, সোহেল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন, কার্যকরী সদস্য এমদাদ হোসেন চৌধুরী দীপু, সুব্রত চৌধুরী, শাহেদুজজামান অনি, মাওলানা আশরাফ আহমদ, ইকবাল ফেরদৌস, জুয়েল খান, আকমাম খান, মাকসুদ আলী রাসেল, মিজানুর রহমান চৌধুরী, আবু জাহাংগীর, মারুফ আহমদ, এডভোকেট সামছুজজামান বাবর। 

পৃথক পৃথক বিবৃতিতে তারা জানান, মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যু শুধু তার পরিবার নয়, পুরো জাতির জন্য বড় ক্ষতি। দেশ ও দশের জন্য তার অবদান মানুষ কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে। শোকবার্তায় সবাই  তার আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


আরও পড়ুন

×