ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে কানাডায় ভার্চুয়াল আলোচনা

বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে কানাডায় ভার্চুয়াল আলোচনা
×

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০ | ২৩:০৪

কানাডার আলবার্টার প্রথম বাংলা অনলাইন প্রবাস বাংলা ভয়েস-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে '১৫ আগস্ট জাতীয় শোক দিবস, বঙ্গবন্ধু ও বাংলাদেশ' নিয়ে ভার্চুয়াল আলোচনা।

স্থানীয় সময় শুক্রবার রাত ১০টায় এই আলোচনা অনুষ্ঠিত হবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের অন্যান্য শহীদদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে শুরু হবে আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন প্রবাস বাংলা ভয়েস এর  প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুল।

এতে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের  কানাডাস্ত বাংলাদেশ হাইকমিশনার মিজানুর রহমান, বালাদেশ টেলিভিশন ও এফডিসি-এর সাবেক মহাপরিচালক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রাক্তন চেয়ারম্যান এবং বিশিষ্ট নাট্যজন  ম.হামিদ,  বাংলাদেশ শিশু একাডেমির সাবেক পরিচালক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট-এর নির্বাহী সভাপতি এবং চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি ও বিশিষ্ট নাট্যজন ফাল্গুনী হামিদ। এছাড়াও উপস্থিত থাকবেন  কানাডার আলবার্টা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আবদুল্লাহ রফিক এবং কানাডার আলবার্টা আওয়ামী লীগের সভাপতি  জাফর সেলিম।

আরও পড়ুন

×