জাপানের বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন
বাংলাদেশের পতাকা নিয়ে কাগাওয়া বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯ | ০৭:৩২ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ | ০৭:৪৮
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের মধ্য দিয়ে জাপানের কাগাওয়া বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে ক্যাম্পাসে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনার শুরুতে বাংলাদেশ কমিউনিটির সব সদস্য একত্রিত হয়ে জাতীয় পতাকা নিয়ে কাগাওয়া বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করেন।
কর্মসূচিতে অংশ নেন কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ এবং মেডিকেল অনুষদে পিএইচডি অধ্যয়নরত ছাত্রছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা।
কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে অধ্যয়নরত কৃষিবিদ দেবু ভট্টাচার্য্য এ বিষয়ে বলেন, স্বাধীনতা বাঙালি জাতির এক মহান অর্জন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত এ বিজয় আমাদের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আত্মত্যাগ আর নেতৃত্বের কারণে সারাবিশ্বে মাথা উঁচু করে চলা এক দেশের নাম বাংলাদেশ। পৃথিবীর সব জায়গায় যেখানে বাঙালি আছে, সবার উচিত বিজয় দিবস উদযাপন ও তার মর্মার্থ বিশ্বের সামনে তুলে ধরা।
