ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সচেতনতা

অতিরিক্ত আত্মবিশ্বাসে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ কিছু?

অতিরিক্ত আত্মবিশ্বাসে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ কিছু?
×

অতিরিক্ত আত্মবিশ্বাসে ভর করে এগিয়ে না গিয়ে একটু থামুন... ছবি : সংগ্রহ

ইয়াসিন মাসুম

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫ | ০৬:৩৮

| প্রিন্ট সংস্করণ

আত্মবিশ্বাস একান্ত প্রয়োজনীয় কিছু গুণের একটি, যা আমাদের সব সন্দেহকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। তবে একটু বেশিমাত্রায় আত্মবিশ্বাস আমাদের লক্ষ্য থেকে সরিয়ে দিতে পারে। কেন এমন হয়, তা জানার আগে জানতে হবে কেন আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হই?

যে কারণে ধেয়ে আসে... 
সাধারণত যদি কোনো কাজে সাফল্য অর্জনের জন্য আমাদের সামর্থ্যকে উজাড় করে দিতে হয় অথবা কাজটা যদি অনেক পরিশ্রমের হয়, সে ক্ষেত্রে আমরা বেশি আত্মবিশ্বাসী হতে পারি না এবং কাজটা সময়মতো নিষ্ঠার সঙ্গে শেষ করি। অন্যদিকে, কাজটা যখন অনেক সোজা হয়, আমরা ওভার কনফিডেন্ট হয়ে পড়ি এবং খামখেয়ালি করে কাজ করি। ভাবি, কাজটা অনেক সোজা; পরে করব। এত তাড়াহুড়ার কী? পরে ফলাফল হয় শূন্য বা দুঃখজনক। আসলে কোনো কাজ তখনই সোজা হয়, যখন আমরা সামর্থ্য এবং রিসোর্সগুলো কাজে লাগাই। ধরুন, আপনাকে একটি রাস্তা পেরোতে বলা হলো। এটি অত্যন্ত সহজ কাজ। কিন্তু যদি বলা হয় রাস্তাটি পাঁচ সেকেন্ডে এক পায়ে পার হতে হবে, তখন কাজটি আর সোজা থাকে না। আমাদের ক্ষেত্রে এ ব্যাপারটাই ঘটে। আমরা কোনো সহজ কাজকে ফেলে রাখি। এতে কাজের জন্য প্রয়োজনীয় সময় কমতে থাকে এবং কাজটি কঠিন হতে থাকে। তা ছাড়া তাড়াহুড়ার ফলে কাজে ভুলের পরিমাণ বাড়তে পারে। অথবা আমার এখন যে সোর্সগুলো আছে, তা পরে নাও থাকতে পারে। ফলে কাজটি ভালোভাবে শেষ করা হয়ে ওঠে না।   

উদাহরণ দেখে চেনা 
আপনি খুবই সহজ একটা প্রজেক্ট হাতে নিলেন। ভাবলেন, এ তো খুবই সহজ। জানি, এমন কাজ কী করে সহজে করা যায়। ব্যস, কাজটা ফেলে রাখলেন। কয়েক সপ্তাহ পরে যখন পুরোনো কাজগুলোর চাপ আসবে, তখন আপনার সহজ কাজগুলো করার সময় কমে যাবে। যে 
টপিকগুলোতে বেশি সময় দেওয়া দরকার ছিল, সেগুলোতে আপনি তা দিতে পারছেন না। 

যেভাবে মিলবে মুক্তি 
সাধারণত কোনো সহজ কাজে বেশি পরিশ্রম করাটা জরুরি। যদি আপনাকে কোনো কাজের জন্য নিয়োগ দেওয়া হয়, এটি ধরে নেওয়া হয় যে আপনি এই কাজটার প্রসেস সম্পর্কে সবকিছু জানেন। এ ক্ষেত্রে আপনি যদি কাজগুলো ওভার কনফিডেন্সের কারণে ঠিকভাবে না করতে পারেন, তবে আপনার ওপর বসের একটি নেতিবাচক ইমপ্রেশন তৈরি হবে, যা কোনোভাবে কাম্য নয়। u

আরও পড়ুন

×