ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মা-বাবার সঙ্গে আড়ি নিয়েছেন?

মা-বাবার সঙ্গে আড়ি নিয়েছেন?
×

আড়ি ভেঙে গ্রহণ করুন পবিত্র স্নেহের নির্যাস...

ইয়াসিন মাসুম

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ | ০৭:২৯ | আপডেট: ০২ আগস্ট ২০২৬ | ০৮:৩০

| প্রিন্ট সংস্করণ

চুলের ভেতর হাত ডুবিয়ে মা-বাবার মায়াবী হাতের বিলি কাটা, ঘরের সবার অজান্তে নিজেদের পার্টস থেকে বের করে বুক পকেট কিংবা হাতের মুঠোয় গুঁজে দেওয়া সামান্য কিছু টাকা। কখনও মায়ের সামনে বাবা আবার কখনও বাবার সামনে সন্তানের হয়ে লড়ে যাওয়াসহ প্রতিনিয়ত আরও কত কী করেন আমাদের মা-বাবারা।

মন খারাপের দিনে কখনও-সখনও সন্তানকে চোখ রাঙালেও নিজ থেকে ফের এসে আগ বাড়িয়ে কথা চালিয়ে যান খেপাটে আর আদুরে সন্তানটার সঙ্গে। আপনি দিনমান মা-বাবার গা-ঘেঁষে টইটই করে বেড়ান কিংবা তাদের ছেড়ে দূরে কোথাও যদি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন; তবু একজন মা, একজন বাবা প্রতি মিনিটে আপনার কথা তাঁর স্মৃতিতে ঘুরপাক খাওয়ান। জগতের সব মা-ই এমন। সব বাবা-ই এমন। তারা যতটা ভাবেন নিজেকে নিয়ে, তার চেয়েও কয়েকগুণ বেশি ভাবেন সন্তানদের নিয়ে।

এই মায়ের সঙ্গে, এই বাবার সঙ্গেও অনেকে হুটহাট আড়ি দিয়ে বসেন। ফলে যে সমস্যার মুখোমুখি হতে পারি তা জেনে নিই চলুন– 
উধাও হাসি: মা-বাবার সঙ্গে আড়ি নেওয়ার পর কোনো কাজেই যেন গতি আসতে চায় না। মন খারাপ আপনার যেমন থাকে, তার চেয়েও বেশি থাকে মা-বাবার। এর চেয়ে বাজে সিদ্ধান্ত আর হতে পারে না।

কাজে নেই গতি: কোনো কাজেই আপনি গতি পাবেন না। খুব পরিশ্রমী হলেও আপনার ভেতর থেকে গতি হারিয়ে যাবে। যে কোনো কাজে মুখ থুবড়ে পড়তে পারেন। গুরুত্বপূর্ণ কাজও অসমাপ্ত থেকে যেতে পারে! একাকিত্বের ভূত: মা-বাবার চেয়ে একান্ত প্রিয় এবং কষ্টের ভার বহন করার মতো কেউ নেই পৃথিবীতে। যে যেভাবেই বোঝাক না কেন, তিনি আপনাকে ছাড়া কিছুই ভাবতে পারেন না বা ভাবেন না। বিপদে পড়লে সত্যিটা আঁচ করতে পারবেন। এতদিনে নিশ্চয়ই সেটি আঁচ করতেও পেরেছেন। তাই নিশ্চিন্তে বলা যায়, মা-বাবার সঙ্গে আড়ি নেওয়ার পর একাকিত্বের ভূত আপনার ভেতর জেঁকে বসবে।

সফলতায় লাগাম: আর মা-বাবার সঙ্গে যদি কেউ দীর্ঘ আড়ি নেয়, তার অভিধান থেকে যেন সফলতা শব্দটা হারিয়ে যায়। এখানে ধর্মের দোহাই লাগে না। মা-বাবাই যে সবচেয়ে বড় ধর্ম! যদিও মা-বাবা কখনও সন্তানের অমঙ্গল বা নুয়ে পড়া মন থেকে চায় না। তবুও হেরে যাওয়ার দিকে আপনাকে টেনে নিয়ে যেতে চাইবে অসংখ্য দানব। 

হতাশার ডানা: মনের ভেতর থেকে অন্যরকম এক হতাশার ডাক কানে আসবে আপনার। চলতি পথে কিংবা ঘরে বসেও সেই হতাশার ডানা ঝাপটানি শুনতে পাবেন। 
এমন অসংখ্য দানব প্রতিনিয়ত আপনাকে দাবড়ে বেড়াবে। তাই মা-বাবার সঙ্গে যারা আড়ি নিয়ে আছেন কিংবা আড়ির কথা ভাবছেন তারা নিজের ক্ষতি থেকে কাটিয়ে ওঠার জন্য হলেও এ পথ থেকে সরে আসুন। নিজেকে স্বপ্নের পথে টেনে নিয়ে যেতে চাইলে মা-বাবার সঙ্গে সুন্দর সম্পর্কের বিকল্প নেই!

আরও পড়ুন

×