ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

প্রয়োজন

কোথায় শিখবেন সাঁতার?

কোথায় শিখবেন সাঁতার?
×

জলের সঙ্গে ভাব হলেই পেতে পারেন জীবনের পূর্ণতা... ছবি: সংগ্রহ

ইয়াসিন মাসুম

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ০৭:৩৪

যারা শহরে থাকেন, বিশেষ করে ঢাকায়, তাদের সাঁতার শেখার একমাত্র অবলম্বন সুইমিংপুল। ঢাকার বাইরে যারা থাকেন, তারা সুইমিংপুলের পাশাপাশি পুকুর কিংবা দীঘিও বেছে নিতে পারেন। সাঁতার শেখার জন্য ঢাকায় এবং ঢাকার বাইরে আছে অনেক ইনস্টিটিউট। এখানে উল্লেখযোগ্য কয়েকটির নাম ও ঠিকানা দেওয়া হলো। আপনার পছন্দের এবং কাছাকাছি যেকোনো একটিতে ভর্তি হয়ে শুরু করে দিতে পারেন সাঁতারের ছলাকলা!

ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিংপুল
এটি কার্জন হলের উল্টো দিকে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অবস্থিত। এখানে ভর্তি হলে প্রথম মাসে দিতে হবে ৫ হাজার টাকা। পরের মাসে ২ হাজার টাকা। সপ্তাহে দুই দিন করে মাসে ৮ দিন সাঁতার কাটতে পারবেন এখানকার পুলে। পুনরায় সাঁতার প্রশিক্ষণ কিংবা অনুশীলন করতে চাইলে আগের কার্ডের সঙ্গে ২ হাজার টাকা জমা দিয়ে নবায়ন করা যাবে। ফোন : ০১৬১১৩৮৩৩৯৪ ও ০১৭১৫৯১৪০৫৭।

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল সুইমিংপুল
এই পাঁচতারকা হোটেলের সুইমিংপুলে প্রতি মাসের প্রথম শুক্রবার ও শনিবার শুরু হয় নতুন কোর্স। এক মাসের মধ্যে মোট ১৬টি ক্লাস। ফি ৬ থেকে ১২ বছরের শিশুদের জন্য প্রায় ৭ হাজার ৫০০ টাকা এবং প্রাপ্তবয়স্কদের জন্য প্রায় ২১ হাজার ৫০০ টাকা। নারী শিক্ষার্থীদের জন্য আলাদা অভিজ্ঞ নারী প্রশিক্ষণার্থী রয়েছেন। ফোন :  ৫৫০২৮০০৮।

অফিসার্স ক্লাব সুইমিংপুল
বেইলি রোডে অবস্থিত এ ক্লাবে জাতীয় স্বর্ণপদক জয়ী সাঁতারুদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রতি মাসের ৫ তারিখ থেকে শুরু হয় নতুন কোর্স। চলে বুধবার ছাড়া টানা ১৬ দিন। ফি পুরুষদের জন্য ৬,৮০০ টাকা এবং নারীদের ৭,২০০ টাকা। বয়সসীমা সর্বনিম্ন ৬ বছর। ফোন : ০১৯১৪৩৮০৩৩০ ও ০১৯১৩৮৫৫১৮১।

সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স
ধানমন্ডিতে অবস্থিত এই ক্রীড়া কমপ্লেক্সে শিক্ষার্থী, গৃহিণীসহ যেকোনো পেশার নারীদের সাঁতার শেখার জন্য নিরাপদ স্থান হিসেবে পরিচিত। ৫ বছর বয়স থেকে শুধু মেয়েদের সাঁতার শেখার সুযোগ থাকলেও অনূর্ধ্ব ৭ বছরের ছেলেরাও সাঁতার শিখতে পারবেন এখানে। ১ হাজার ৫০০ টাকা থেকে ৪ হাজার টাকা পর্যন্ত খরচে যেকোনো সেশনে সাঁতার শেখার সুযোগ রয়েছে। ফোন: ৮৮০ ২-৯১১৯৭০৪।

জাতীয় স্টেডিয়াম সুইমিংপুল
৭ থেকে ১০ বছর পর্যন্ত মেয়েদের এবং ছেলেদের বয়স ৭ বছর হলে ঢাকা স্টেডিয়াম সুইমিংপুলে শেখা যাবে সাঁতার। সাঁতার জানা থাকলে অনুশীলনের জন্য প্রতি ঘণ্টায় দিতে হবে ২০০ টাকা। এক মাস মেয়াদি প্রশিক্ষণে প্রতি সপ্তাহে ৫ দিন ক্লাস থাকে। প্রথম মাসে খরচ হবে ২ হাজার ৫০০ টাকা এবং দ্বিতীয় মাস থেকে নবায়ন ফি দিতে হবে ২ হাজার টাকা। সাপ্তাহিক ছুটি মঙ্গল, বুধ ও সোমবার বিকেলে। যোগাযোগ: ঢাকা স্টেডিয়াম সুইমিংপুল, পল্টন, ঢাকা। ফোন: ০২-২২৩৩৮৭৭১৪, ০১৭৯৭ ০২১৭৪৯। 

জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর-২
পাঁচ বছর বয়স থেকে এখানে সাঁতার শেখানো হয়। রবি ও সোমবার বাদে প্রতিদিন খোলা। ভর্তি ফি ২ হাজার ৫০০ টাকা। পরের মাস থেকে দুই হাজার টাকা। ছেলে ও মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে এখানে। ফোন: ০১৯১২০৫৭৪৯৭ ও ০১৬৮৯১৪৩৭৪৩।

হোটেল দ্য ওয়েস্টিন সুইমিংপুল, ঢাকা
গুলশান-২-এর এই পুলে ৬ থেকে ১২ বছরের শিশুরা ২৪ হাজার টাকা, ১৩ থেকে ২৫ বছর বয়সীরা ২৯ হাজার টাকা, ২৬ থেকে ৫০ বছর বয়স হলে ৩৯ হাজার টাকায় ১ ঘণ্টা করে মোট ১৬টি ক্লাসে সাঁতারের প্রশিক্ষণ নিতে পারবেন এখানে। ক্লাস হয় প্রতি শুক্র ও শনিবার। সদস্য খরচ ১ বছরের জন্য ৯০ হাজার টাকা, ৬ মাসে ৬০ হাজার টাকা, ৩ মাসে ৪০ হাজার টাকা আর ১ মাসের জন্য ২০ হাজার টাকা। এ ছাড়া ২ হাজার টাকায় এক দিনের জন্য সাঁতার কাটা যায়। ফোন: ০১৭৩০৩৭৪৮৭৯।
এ ছাড়াও আপনি চোখ-কান খোলা রেখে আশপাশে খোঁজ নিলে পেয়ে যাবেন সাঁতার শেখার অনেক প্রতিষ্ঠান। তাই এবার আর বসে থাকা নয়; বরং নেমে পড়ুন পুলের নীল জলে। 

আরও পড়ুন

×