ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

উদ্যোগ

৬৪ জেলা ভ্রমণ চ্যালেঞ্জ

গল্পের জন্য ভ্রমণ

৬৪ জেলা ভ্রমণ চ্যালেঞ্জ
×

সমকাল কার্যালয়ে তরুণ স্বপ্নরাজ... ছবি : সমকাল

আশিক মুস্তাফা

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৩২ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ | ১৭:৪১

| প্রিন্ট সংস্করণ

২০২৫ সালে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ করেছেন তরুণ স্বপ্নরাজ। তিন বছর আগে সাইকেলে ঘুরেছেন পুরো বাংলাদেশ!

এবার ৬৪ জেলা ভ্রমণের চ্যালেঞ্জ নিয়ে বেরিয়েছেন। তরুণ স্বপ্নরাজ বলেন, ‘গল্পের চ্যালেঞ্জ। নিজের জন্য একটা গল্প বলার চ্যালেঞ্জ। যে গল্প আমি বলে বেড়াতে চাই অনন্তকাল। পরিবেশ, সমাজ এবং তরুণদের ঘিরে গড়ে উঠবে এই গল্পের শরীর। একেক জেলা  শেষ করতে চাই সাইকেলের প্যাডেল চেপে। খুঁজতে চাই বলার মতো একটা গল্প!’  

স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে...
এত এত বিষয় থাকতে গল্পের খোঁজে ঘুরে বেড়াবেন তিনি, বিষয়টি কৌতূহলেরও! এই কৌতূহল চেপে তাঁর কাছে জানতে চাইলাম, আপনার এবারের ভ্রমণে আর বিশেষ কী থাকছে? উত্তরে স্বপ্নরাজ বলেন, ‘আমি বেশ কিছুদিন ধরে ৬৪ জেলার উদ্যোক্তাদের একটা খসড়া তালিকা তৈরি করেছি। যে জেলায় যাব সে জেলার স্থানীয় উদ্যোক্তাদের খুঁজে বের করে তাদের সঙ্গে গল্প করার চেষ্টা করব। প্রতি জেলা থেকে অন্তত একজন হলেও উদ্যোক্তার গল্প শুনতে চাই। মূলত তাদের উদ্যোক্তা হওয়ার গল্প জেনে তা নোট করে রাখব। ভ্রমণ শেষে এ ৬৪ গল্প দিয়ে প্রকাশ করতে চাই বিশেষ গ্রন্থ। আমি নিশ্চিত, এই তরুণ উদ্যোক্তাদের গল্প আগামীর উদ্যোক্তাদের অনুপ্রেরণা জোগাবে। শেখাবে দেশাত্মবোধও!’  

আরও পড়ুন

×