উদ্যোগ
অসহায় নারী ও তরুণদের পাশে
অসহায় নারী ও তরুণদের মাদক থেকে বাঁচাতে নিয়মিত কাউন্সেলিং করান ডা. তাহমিনা নওরীন
রুবেল মিয়া নাহিদ
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ০৭:৩৪
| প্রিন্ট সংস্করণ
সামাজিক উন্নয়ন, মানবিক কাজ ও মাদকবিরোধী আন্দোলনে পরিচিত মুখ ডা. তাহমিনা নওরীন। তিনি কেবল চিকিৎসকই নন, তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করাও তাঁর উদ্দেশ্য। এই লক্ষ্যে নিয়মিত সচেতনতামূলক ক্যাম্পেইন ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সমাজের মেধা ও মনন বিকাশেও রাখছেন দারুণ ভূমিকা। ‘বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটি’র সঙ্গে কাজ করা এই চিকিৎসক তরুণদের
নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনেও বেশ সক্রিয়। শিশু-কিশোর সংগঠন ‘চাঁদের কণা’র মাধ্যমে শিশুদের সৃজনশীল চর্চা এবং নেতৃত্ব গুণ অর্জনেও সাহায্য করছেন।
অর্জন...
সামাজিক কল্যাণ ও চিকিৎসাসেবায় বিশেষ অবদানের জন্য পেয়েছেন অসংখ্য পদক ও সম্মাননা। বাংলাদেশ মেডিকেল সায়েন্স সোসাইটি ও সার্ক কালচারাল ফোরাম থেকেও পেয়েছেন বিশেষ সম্মাননা। তবে পদকের চেয়ে মানুষের জীবনের ইতিবাচক পরিবর্তনকেই তিনি মূল অর্জন মনে করেন।
আগামীর স্বপ্ন
ব্যক্তিগত জীবনে অত্যন্ত বিনয়ী ডা. তাহমিনা নওরীন প্রচারের আলো থেকে দূরে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিনি বলেন, ‘কাজটাই আসল। প্রশংসা নয়। নিয়মিত কাজের পাশাপাশি তরুণদের নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে সক্রিয় করে তোলা অনেক বড় চ্যালেঞ্জের কাজ। সমাজকে মাদকমুক্ত এবং নতুন প্রজন্মকে মানবিক হিসেবে গড়ে তুলতে অর্থের চেয়ে প্রয়োজন মানবিক উদ্যোগ, দক্ষ জনবল এবং সামাজিক সহযোগিতা। আমি বিশ্বাস করি, সৎ নিয়ত ও ধারাবাহিক প্রচেষ্টা থাকলে সৃষ্টিকর্তা অবশ্যই পথ সহজ করে দেবেন!’
- বিষয় :
- উদ্যোগ